ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ৩০ মার্চ রবিবার তাঁর প্রেস উইং থেকে শেয়ার করা এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি ঈদের সময়, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদ্‌যাপন করবেন।’

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা দেশের জনগণকে তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, ‘আপনার সন্তানদের আত্মীয়-স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন-এটাই আমার ইচ্ছা।’

Shamol Bangla Ads

এ ছাড়াও তিনি ঈদের নামাজের সময় যে কোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও, পরাজিত শক্তির সকল উসকানির মুখে সকলকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস প্রার্থনা করেন যে, ‘সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠবে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন।’

Need Ads
error: কপি হবে না!