ads

শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবা, ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ২৯, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ও ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হান্নান মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৮ মার্চ শুক্রবার সকালে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের বাজার ছিটপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হান্নান মিয়া উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের মৃত নওশের আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আসামী হান্নান মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads