ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল, বিটিআরসির নির্দেশ

খবর টি পড়েছেন : ৫৭৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। বিটিআরসি আগামী ২৯ মার্চের মধ্যে এ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছ থেকে জরুরি ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে জানতে চেয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকালে সম্প্রতি বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের সই করা এক চিঠিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, দেশের কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যথাযথ অনুমোদন ছাড়াই প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের (পরিবেশকদের) পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এসব আইএসপি প্রতিষ্ঠানের এমন অবৈধ কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৭৩ নম্বর ধারা এবং আইএসপি গাইডলাইনের অনুচ্ছেদ ৭ দশমিক ৬-এর লঙ্ঘন। একইসঙ্গে গাইডলাইনের সঙ্গে সংযুক্ত এপেনডিক্স-৪ এর ২(ডি) (এক্স)-এর হলফনামার অঙ্গীকারের সরাসরি বরখেলাপও।

এ পরিস্থিতিতে ইন্টারনেট সেবার আওতায় পাইরেসি ও ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই পত্র জারির পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে (২৯ মার্চ) বিটিআরসিকে জানানোর জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয়। চিঠিটি আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, সব আইএসপিদের (জাতীয়, বিভাগীয়, জেলা, থানা পর্যায়) পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৩ জনের… পরবর্তী সংবাদ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads