ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধভাবে বালু তোলায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস, একজনের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৪ মার্চ সোমবার দিনব্যাপী উপজেলার বৈশা বিল, সীমান্তবর্তী হালুয়াহাটি ও কর্ণঝোড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। ওইসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ৭টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি বাঁশের মাচা ধ্বংস করা হয়।

এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওইসময় পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads