ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২৪, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ মার্চ সোমবার দুপুরে গ্রেফতারকৃদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে উপজেলার বরুয়াজানি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বরুয়াজানি এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র আজিজুল হক (৫৫) ও নিজপাড়া গ্রামের সামিদুল হকের পুত্র রফিকুল ইসলাম লালু (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরুয়াজানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ওইসময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আজিজুল হক ও রফিকুল ইসলাম লালুকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!