ads

শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ৬

স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

শেরপুরে এক্সকেভেটর বহনকারী মাহিন্দ্র ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন। ২১ মার্চ শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন (২৩) ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

আর আহতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকার ইজিবাইক চালক মো. আলাউদ্দিন, শেরপুর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকার জহুরুল হকের ছেলে আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে সুলতান মিয়া, সুলতান মিয়ার স্ত্রী মনিকা বেগম ও শিশু সন্তান মাহিম এবং একই উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মঞ্জিল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইগাতীগামী এক্সকেভেটর বহনকারী লো-বেড মাহিন্দ্র ট্রাকটি একটি বাসকে সাইড দেয়ার সময় শেরপুরগামী যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইজিবাইক চালক অন্য যাত্রীরা। পরে এলাকাবাসী চিৎকার শুনে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাত্রী মুসলিম উদ্দিন ও ইজিবাইক চালক আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নিয়ে যাবার পথে মুসলিম উদ্দিন মারা যান। বাকিরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম শনিবার দুপুরে বলেন, ঘটনার পরপরই ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!