ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন নকলা থানার হাবিবুর রহমান

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ২০, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। ১৯ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

সভায় পুলিশ সুপার ফেব্রুয়ারি মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৭ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন। সভায় শেরপুর জেলার ৫টি থানার মধ্যে নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। তাকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য নকলা থানার এএসআই (নিরস্র) মো. নুরুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ ও ওসি (তদন্ত), সিআইডি ও পিবিআই এর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। ২২/০৯/২০২৪ ইং তারিখে তিনি অফিসার ইনচার্জ হিসেবে শেরপুরের নকলা থানায় যোগদান করেন। ইতোপূর্বে তিনি জামালপুর সদর থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক। নকলা থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Need Ads
error: কপি হবে না!