ads

বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশব্যাপী ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে জাতীয়তাবাদী ওলামা দলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মার্চ ১৯, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শেরপুরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বিকেলে শহরের ডিসি উদ্যানের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. হাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী জুবায়ের ইবনে সালেহ, কাজী আবুজর মো. আল-আমিন, সদর উপজেলার মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোর্শেদ আলম।

ওইসময় বক্তারা বলেন, ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের একান্ত প্রয়োজন। ধর্ষণ প্রতিরোধে ইসলামি শারিয়ার বিধান প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি। ধর্ষণ প্রতিরোধে এই আইনের প্রচলন করা গেলে শিশু আছিয়ার মত কেউ ধর্ষিতা হবে না।

Shamol Bangla Ads

মানববন্ধনে অন্যান্যের মধ্যে নালিতাবাড়ী ওলামা দলের সভাপতি হাফেজ মো. আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক মৌলভী মো. আব্দুল আলীম, ঝিনাইগাতী উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রবিউল ইসলাম রুবেল, নকলা উপজেলার মাওলানা নুরুল আলম, শ্রীবরদী উপজেলার আহ্বায়ক হাফেজ মাসুদুর রহমান, কাজী আবু তাহেরসহ জেলা-উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!