ads

বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ঈদ ঘিরে সরকারি লম্বা ছুটি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

এবার পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদ উপলক্ষে এরই মধ্যে ৫ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ৫ দিনের ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবেকদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

Shamol Bangla Ads

জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য ওই তারিখ ধরেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসেবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ৫ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের ২দিন এবং পরের ২দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন শবেকদরেরও ছুটি। এই ছুটি শুরুর আগে আবার আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা থাকবে।

Shamol Bangla Ads

অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুদিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২দিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। একদিন ঈদের আগে এবং আরেক দিন ঈদের পরে।

ছুটির বিধিমালা অনুযায়ী, ২ ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!