ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ১৬, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরামের আয়োজনে ১৫ মার্চ শনিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

Shamol Bangla Ads

উপজেলা যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বন্তব্য রাখেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য বিপ্লব দে কেটু, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, অমা রাণী দেবসেন, ইউনাইটেড ফর হিউম্যানিটির সাধারন সম্পাদক সাদ আল জুনাইদ, ইয়েস দলনেতা সারোয়ার হোসাইন, ল্যাংগুয়েজ ক্লাবের সদস্য আহম্নেদ জুনাইদ, নালিতাবাড়ী বন্ধুসভার দপ্তর সম্পাদক রনি প্রমুখ।

সভায় ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দিক-নির্দেশনা ও করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷

Need Ads