ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ৮৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৩৪০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১২ মার্চ বুধবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভড়ুয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুশলনগর টানাব্রিজ গ্রামের গোল মোহাম্মদের ছেলে মো. খোকন মিয়া ও শেরপুর সদর উপজেলার গনইভড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. চাঁন মিয়া (৪০)।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়াপাড়া এলাকার জনৈক মৃত আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালায়। ওইসময় আব্দুল লতিফের জামাতা খোকন মিয়াকে আটক করা হলে তার দেখানোমতে আব্দুল লতিফের ঘরে থাকা চাউলের ড্রামের নিচ থেকে ৭টি নীল রংয়ের পলি জিপারে ভর্তি ১ হাজার ৩৪০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

পরবর্তীতে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আটককৃত খোকনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে মো. চাঁন মিয়ার মাধ্যমে ক্রয়-বিক্রয় করে থাকে। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চাঁন মিয়াকেও আটক করে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক মো. সালেমুজ্জামান জানান, আটককৃত দুজন পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শেরপুরের বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করলেন জেলা… পরবর্তী সংবাদ শেরপুরে আরও ২টি অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads