ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
মার্চ ১৩, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পাখি শিকারের সরঞ্জাম ধ্বংস ও ধৃত পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

১২ মার্চ বুধবার বিকালে জেলার ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামে এ ঘটনা ঘটে। জরিমানা করা পাখি শিকারি লেমন মিয়া ঝিনাইগাতীর  দীঘিরপাড় এলাকার মৃত চান মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামে লেমন মিয়া নামে একজন পাখি শিকারী বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছিলেন। বুধবারও তিনি পাখি শিকার করতে থাকায় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে জাল ও ছয়টি তিলা ঘুঘুসহ তাকে আটক করে।

Shamol Bangla Ads

পাখি শিকারের দায়ে তাকে (লেমন মিয়া) বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬ ধারা ও ৩৮(১) ধারা লঙ্ঘন করায় তাকে দুই হাজার টাকা  জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় উদ্ধারকৃত পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয় এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!