ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার বিতরণ

খবর টি পড়েছেন : ২৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই শ্লোগানে শেরপুরে ইফতার বিতরণ করছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১০ মার্চ সোমবার বিকেলে পিকআপ গাড়িতে করে শহরের থানা মোড় থেকে খোয়ারপাড় পর্যন্ত ১ হাজার ৫শ প্যাকেট ইফতার বিতরণ করে সংগঠনটি।

Shamol Bangla Ads

ওইসময় ইফতার নিতে গাড়ির সামনে ভিড় করেন পথচারী, অটোরিক্সা ও ভ্যান চালকসহ গাড়ির যাত্রীরা।

সংগঠনের পরিচালক কাজী আলমগীর হোসেন জানান, সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নৈতিক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে এই সংগঠনটি। রমজান মাসে খেটে খাওয়া মেহনতি মানুষের ইফতারের জন্য এই আয়োজন করা হয়েছে, যা চলমান থাকবে। এছাড়া অন্যান্য ধর্মের মানুষের বিভিন্ন উৎসবে এই সংগঠন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে।

Shamol Bangla Ads

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী মো. আব্দুল্লাহ, সিফাত হোসেন, রিফাত হোসেনসহ অনেকেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীদের সাফল্যে প্রশংসায় ভাসছেন কণিকার পরিচালক কুতুব পরবর্তী সংবাদ শেরপুরের সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষের ৮ম মৃত্যুবার্ষিকী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads