ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দেশব্যাপি ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৩৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় দেশব্যাপি নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিপাদে মানববন্ধন হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে নকলা পৌর শাখা ছাত্রদল ও নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদল ওই মানববন্ধনের আয়োজন করে।

Shamol Bangla Ads

নকলা পৌরশহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নকলা পৌর শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত  মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহবায়ক ছানেয়ার হোসেন অভি, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, সদস্য মাহিন ইশতিয়াক তানিম প্রমুখ।

নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের সামনে নকলা-চন্দ্রকোনা পাকা সড়কের পাশে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জালাল সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান নাহিদ প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধন থেকে শ্লোগান উঠে ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের দুই গালে, জুতা মার তালে তালে’, আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’।

উভয় মানববন্ধনে পৌর ছাত্রদল এবং সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা পরবর্তী সংবাদ নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads