ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

খবর টি পড়েছেন : ১৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। ১০ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ আরোহী নিহত ও ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

নিহত ৩ জন হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আবুল কাশেম (৫০)। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ পরবর্তী সংবাদ অনলাইন ব্যবসায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads