ads

শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শেরপুর পৌরসভার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো.আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ।

Shamol Bangla Ads

ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়াসহ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!