ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ এবং ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটার মালিকের বিরুদ্ধে সরকারি কর্তব্যকাজে বাঁধা দেওয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫ মার্চ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল দাস।
এর আগে গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এ ভাংচুরের ঘটনা ঘটে। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দেয় পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েকদিন থেকে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। যার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের টিম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়। এ খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটা শ্রমিকরা। এসময় পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে গাড়িগুলো আটকে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাংচুর করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকরা সরকারি কাজে বাঁধা প্রদান করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ১২ জন ইটভাটা মালিককে স্বনামেসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগ এনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের সরকারি কাজে বাধা দানের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের দেয়া অভিযোগ পেয়েই আমরা অভিযান অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক বিষয়। মামলার গতিতে মামলা চলবে। সেইসাথে উচ্চ আদালতের নির্দেশনা পালন করতে অবৈধ ইটভাটার উপর অভিযান চলমান থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!