ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে গ্রেপ্তার করবে নৌবাহিনী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

লঞ্চের সিরিয়াল ব্রেক করা যাবে না, যদি কেউ এটা করে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ৬ মার্চ বৃহস্পতিবার ঈদুল ফিতরে নৌপথের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে ওই কথা বলেন নৌ উপদেষ্টা। তিনি বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর ৩ জন করে আনসার থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

Shamol Bangla Ads

তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ ব্যাপারে নৌ বাহিনীকে বলা আছে। প্রয়োজনে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া আছে নৌ পুলিশকে। লঞ্চ ঘাটের ভিড় কমাতে হবে। যারা ঘাট ইজারা নেবেন তাদেরকে মনিটর করা হবে।

নৌ উপদেষ্টা আরও বলেন, যারা লঞ্চে যাতায়াত করে তারা অতি সাধারণ মানুষ। তাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যা যা সিদ্ধান্ত হয়েছে যারা এগুলো মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে উপদেষ্টা হিসেবে সদরঘাট যাবো আমি। ঈদে ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত হয় এগুলো আগে মানা হয়নি। কিন্তু এখন মানতে হবে। এসব দেখতে কোস্টগার্ড, পুলিশ এবং নেভি থাকবে দায়িত্বে।

উপদেষ্টা জানান, ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে পারবে না। যেসব লঞ্চ মালিক নির্ধারিত ভাড়ার বেশি নেবেন তাদের রুট পারমিট বাতিল করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!