ads

মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার, শপথ বুধবার

খবর টি পড়েছেন : ২৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। ৫ মার্চ বুধবার শপথ গ্রহণ করবেন তিনি। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ওই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Shamol Bangla Ads

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক ছিলেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, কাল (বুধবার) উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।

এর আগে, গুঞ্জন উঠে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি নিজেও ইউএনবিকে এ বিষয়ে নিশ্চিত করেছিলেন।

Shamol Bangla Ads

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেই পুলিশ ভেরিফিকেশন, ই-পাসপোর্ট পেতে এখন যেভাবে আবেদন… পরবর্তী সংবাদ ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads