ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

খবর টি পড়েছেন : ৩০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মামুনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা, নতুন ভোটার, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গণতান্ত্রিক অভিযাত্রায় নারীদের অংশগ্রহণে ফুটবল খেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads