ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ২, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। ২ মার্চ রবিবার সকালে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ওইসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পার্থ কুমার প্রদীপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!