ads

শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি : প্রিয়াঙ্কা জামান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

এ প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর বহু নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সম্প্রতি ৩টি নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। তবে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও রমজানের এক মাস ইবাদতেই মশগুল থাকেন বলে জানালেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান, এই মাসে নিজের শুটিং ও কাজ একেবারেই সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসেন এ অভিনেত্রী। তিনি বলেন, শুরু হতে যাচ্ছে ইবাদত-বন্দেগির মাস রোজা। রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়বো। বাসায় আব্বু-আম্মুকে সময় দেবো। নিজেকে সময় দেবো।

রোজার এই এক মাস কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রীআরও বলেন, এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি।

Shamol Bangla Ads

বর্তমানে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

প্রিয়াঙ্কা জামান ৯ বছরেরও বেশি সময় ধরে নাটক, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি ‘কিউট অ্যান্ড ক্ল্যাসি’ নামে একটি ফ্যাশন হাউজের শোরুম চালু করেছেন। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পোশাক, কসমেটিকসসহ নানা এক্সক্লুসিভ আইটেম থাকবে শোরুমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!