ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

৪ দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন। ২৬ ফেব্রুয়ারি বুধবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও ওই সফরের তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, গুতেরেস আগামী ১৩–১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। এর আগে সর্বশেষ ১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। ওইসময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন।

Shamol Bangla Ads

এদিকে মুহাম্মদ ইউনূসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় ওই সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!