“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ওইসবের আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




