ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ : শ্রীবরদীতে সাবেক এমপি রুবেল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, দিনের ভোট রাতে দিয়ে, ক্ষমতা ধরে রেখে, মানুষের কণ্ঠরোধ ও প্রশাসনকে জিম্মি করে নির্বাচনের নামে তামাশা করেছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ফ্যাসিস্ট আওয়ামীলীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিল। মেধাবীদের চাকুরি না দিয়ে কোণঠাসা করে রেখেছিল। রাজনৈতিক নেতাকর্মীদের নামে মামলা দিয়ে জেল খাটিয়ে নির্যাতন করা হয়েছিল। যার কারণে ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে। চরম দুর্নীতি ও অনিয়ম করায় ৩শ এমপি-মন্ত্রীরাও আজ পালিয়ে বেড়াচ্ছে। তিনি ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের সময় ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আওয়ামীলীগের নোংরা রাজনৈতিক কারণে মেধাবী ও স্বচ্ছ মানুষ রাজনীতিতে আসতে চায়নি। আজ মেধাবীরা রাজনীতি করতে আসছে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ পারভীন আজাদী। ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো: ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব মো. রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আয়শা আইন উদ্দিন কলেজের প্রভাষক ও শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

তারেক রহমানের নির্দেশনায় শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শ্রীবরদী সরকারি কলেজ ও শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ৬৫০জন শিক্ষার্থীর মাঝে কলম, খাতা, পেন্সিল, রাবার, কাটার, ফাইল, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!