ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জামায়াতের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল  হয়েছে।

Shamol Bangla Ads

২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পৌরসভার ফেরুষা মহল্লায় দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজ রহমান।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাফিজুর রহমান বলেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মহান রবের দরবারে দোয়া করি ভাষার জন্য যারা শহীদ হয়েছেন আল্লাহপাক তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মনে ও প্রাণে লালন করতে হবে।

সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার বলেন, ৫২’র চেতনা আমাদেরকে উজ্জীবিত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে। ৫২’র আন্দোলনে ভাষা শহীদরা ভাষার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন। আমাদের উচিত ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা করা। তাহলেই শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।

আলোচনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ এবং পৌরসভার সভাপতি শাহ আলম শাহজাহানসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!