ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

Shamol Bangla Ads

আসন্ন ডিপিএলকে সামনে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আসন্ন এই আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো।
ক্রিকেটারদের দলে টানতে বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছেন সাকিব।

সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবের খেলার কথা রয়েছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে বেছে নিয়েছে দলটি।

Shamol Bangla Ads

এবারে দলবদল করেছেন জাতীয় দলের আরো কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরেননি সাবেক সংসদ সদস্যসাকিব আল হাসান। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Need Ads
error: কপি হবে না!