ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১ লাখ ৮৫ হাজার টাকায় আড়াই মাসের কন্যাশিশু বিক্রির অভিযোগ, নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

শেরপুরে ১ লাখ ৮৫ হাজার টাকায় আড়াই মাসের এক কন্যাশিশুকে বিক্রির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় থানায় মামলা হলে ৩ দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ঘটনার সাথে জড়িত জরিনা (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। জরিনা সদর উপজেলার লছমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ। এর আগে, বুধবার সকালে টাঙ্গাইল জেলা সদর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জড়িত জরিনার মেয়ে সাবিনা (২৮), সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া (৪৫) ও টাংগাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম (৩০) এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির আড়াই মাসের কন্যাশিশু লাবিবাকে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার জন্য শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে নিয়ে যান তারা। ওই ক্লিনিকে পূর্ব পরিচিত শিশু চোর চক্রের সদস্য জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তার মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করে টাঙ্গাইল জেলা সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে এক লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন। ঘটনার পর পুলিশ অভিযোগ পেয়ে অভিযান শুরু করে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি জরিনাকে শহরের মাধবপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইল জেলা সদরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশু লাবিবাকে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!