ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বসন্ত বাতাসে এবার বেনারসিতে উত্তাপ ছড়ালেন জয়া

খবর টি পড়েছেন : ৪৫৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জয়া আহসান; প্রায় যেকোনো পোশাকেই মানানসই। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অনুরাগীদের মুগ্ধ করেন অবারও। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তার। তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা ছিলেন জয়া।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪ ছবির কোলাজে মোট ১১টি ছবি পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না।
তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

জয়াকে এমন অবতারে দেখে অনুরাগীদের হরেক রকম মন্তব্য ভেসে আসছে। কেউ বলছেন, ‘আমার দেখা সেরা সুন্দরী।’ কেউ লিখেছেন, ‘সেই ছোটবেলা থেকে দেখছি, একই রকমের আছেন জয়া আহসান। আবার কারো মন্তব্য, ‘১৬ বছরি কন্যা মনে হইতেছে।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২ বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান এখন নেদারল্যান্ডসে আছেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ এই উৎসবে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নেদারল্যান্ডস থেকে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা দেখেছেন। এখানকার অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা পছন্দ করেছেন। প্রচুর প্রশংসাও পেয়েছি। সামনে আরও নতুন কিছু আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের মাত্র একজন পরবর্তী সংবাদ শেরপুরে অমর একুশ উপলক্ষে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক…

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads