ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কলেজছাত্র সুমন হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হয়ে চাঞ্চল্যকর কলেজছাত্র সুমন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা আদালতের সামনে প্রায় আধা ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমনের বাবা নজরুল ইসলাম, মা কল্পনা বেগম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, জামায়াত নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার হতদরিদ্র কৃষক মো. নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন এবং শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শিক্ষক মো. আজিম উদ্দিনের মেয়ে আন্নি আক্তার একসাথে পড়ার সুবাদে প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু আন্নি সুমনকে পাশ কাটিয়ে শহরের সজবরখিলা এলাকার পুলিশ সদস্য মো. ফোরকান আলীর ছেলে রবিনের সাথেও সম্পর্ক গড়ে তুলে। এদিকে আন্নি আক্তার গত ৪ নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে রবিনের বাড়িতে নিয়ে হত্যা করে কয়েকজনের সহযোগিতায় বাড়ির উঠানে তার লাশ মাটি চাপা দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গেল বছরের ১১ নভেম্বর রাতে রবিনের বাড়ির উঠানের সবজি মাচার নিচে মাটি খুঁড়ে সুমনের লাশ উলঙ্গ অবস্থায় উদ্ধার করে।

Shamol Bangla Ads

ওই ঘটনায় দায়ের করা মামলায় রবিন, আন্নি ও তার বাবা আজিম মাস্টারকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে রবিনের বাবা-মা ও আন্নীর মা। তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সুমন হত্যায় দোষীদের দ্রুত সময়ে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের রাফি জানান, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে। তিনি বলেন, তদন্তে যদি আরও কারও নাম উঠে আসে তবে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!