ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

‌‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ হয়েছে।

Shamol Bangla Ads

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় নকলা পৌরশহরের নালিতাবাড়ী মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ওই সমাবেশ হয়।

সমাবেশ থেকে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতার উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, ইমাম হাসান সাব্বির, রাইয়্যান আল মাহদি অনন্ত প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের শিক্ষার্থী, ট্রাফিক পুলিশসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করেন এবং চালকদের পানির বোতল ও চকোলেট উপহার দেন।

Need Ads
error: কপি হবে না!