ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ২ সেল গঠন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘প্রচার ও প্রকাশনা’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা নামক ২টি সেল গঠন করেছে।
১৬ ফেব্রুয়ারি রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক ২টি সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘প্রচার ও প্রকাশনা’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ সেল গঠন করা হয়েছে।

১২ সদস্য বিশিষ্ট ‘প্রচার ও প্রকাশনা’ সেলের সম্পাদক করা হয়েছে এহসানুল মাহবুব জুবায়েরকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন– সুলতানা রোজান মির, সাফায়াত হোসেন সাকিব, মো. সোহরাফ হোসেন চৌধুরী, রিসালাত জাকির অনন্য, সিতুল মুনা অর্পি, মো. রুবায়েত হাসান রিমন, আব্দুল মোমিন আশিক, ফয়সাল ওয়াজেদ, মো. ইমরান হোসেন, আমিনুল ইসলাম জীবন ও নাজমুল হোসেন ইমরান।

Shamol Bangla Ads

অন্যদিকে ১৩ সদস্য বিশিষ্ট ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহাগ। সেলের অন্য সদস্যরা হলেন– মনিরুজ্জামান তুলন, হাবীব হাসান, মো. এনামুল হক, ফুয়াদ হাসান, মো. আব্দুস সালাম নাসিম, মোহাম্মদ আবিদ আনোয়ার, মো. খায়রুল হাসান, হাসিবুল হাসান, মো. মাসুম রানা, মো. মহসিন উদ্দিন, ওমর ফারুক যুবরাজ ও সাব্বির আহমেদ অনিক।

Need Ads
error: কপি হবে না!