ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক-এগারোর ইঙ্গিত দেখতে পাচ্ছি: মঈন খান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

‘এক-এগারো’ হিসেবে পরিচিত ২০০৭ সালের ১১ জানুয়ারির সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে ‘বিরাজনীতিকরণের’ যে পরিকল্পনা হয়েছিল, তা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও চলছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ১৬ ফেব্রুয়ারি রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এক-এগারোর যে পরিকল্পনা—বিরাজনীতিকরণ, সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি, তার (এক-এগারোর) একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে (সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই) এখানে আলোচনা করতে এসেছি, সেগুলো কিন্তু ভেস্তে যাবে। দুপুরে সোনারগাঁও হোটেলে এক জাতীয় সংলাপে ওইসব কথা বলেন আবদুল মঈন খান। ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ শীর্ষক ওই সংলাপের আয়োজন করে স্কুল অব লিডারশিপ ইউএসএ।

Shamol Bangla Ads

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে বিএনপির এই নেতা বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার চলতেই থাকবে, অন্য কোনো কাজ হবে না—এটা তো হতে পারে না। সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে—এটা যুক্তির কথা হতে পারে না। তিনি বলেন, ‘অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো করতে হবে। নির্বাচনের পরেও তো সংস্কার হতে পারে। আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

Need Ads
error: কপি হবে না!