শেরপুরে সড়ক দুর্ঘটনায় রঙ্গিলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আমতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রঙ্গিলা সদর উপজেলার মান্দারখালী এলাকার বাবুল মিয়ার স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর-জামালপুর মহাসড়কের আমতলী এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন রঙ্গিলা। ওইসময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির ট্রাক রঙ্গিলাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রঙ্গিলাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।




