ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রলিচাপায় হেলপার নিহত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সেফ বাম্পার ভেঙে কাঠভর্তি ট্রলি চাপায় জয়নাল হাজারি (১৭) নামে এক হেলপার নিহত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ী বাজারে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাজারি নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ী এলাকার সুলতান মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, বুধবার মধ্যরাতে একটি কাঠভর্তি ট্রলি নালিতাবাড়ী থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিবাড়ী এলাকায় পৌছলে আকস্মিক ট্রলির সেফ বাম্পার ভেঙে যায়। এতে কাঠভর্তি ট্রলি উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে ট্রলির হেলপার জয়নাল হাজারি।

পরে স্থানীয়রা দ্রুত জয়নাল হাজারিকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Need Ads
error: কপি হবে না!