ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা এবং উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে গঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, ইসলামি আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মাও. নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম।

ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী দিয়া, অভিভাবক মাহফুজ আহমেদ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গারো পাহাড়ের সীমান্তে সোয়া ১ কোটি টাকার ভারতীয়… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads