ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারের একুশে বইমেলায় আশরাফ আলী চারুর ‘ইতিহাস-ঐতিহ্যে শেরপুর’

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে বহুমাত্রিক লেখক আশরাফ আলী চারুর প্রবন্ধ গ্রন্থ ‘ইতিহাস-ঐতিহ্যে শেরপুর’। গ্রন্থটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আহমেদ নাবিল ও বর্ণ বিন্যাস করেছেন শিশু সাহিত্যিক জহুর মুনিম। ২৩২ পৃষ্ঠার এই প্রবন্ধ গ্রন্থের মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।

Shamol Bangla Ads

‘ইতিহাস-ঐতিহ্যে শেরপুর’ গ্রন্থটিতে শেরপুর জেলার ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির নানা বিষয় তুলে ধরা হয়েছে। গ্রন্থটির লেখক বলেছেন, তিনি বিভিন্ন গবেষণাগ্রন্থ, পত্রপত্রিকায় ও অনলাইনে শেরপুর জেলা সম্পর্কে পড়াশোনা করে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যে সমস্ত তথ্য ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলেন তারই বহিঃপ্রকাশ এই গ্রন্থটি।

গ্রন্থটিতে শেরপুর জেলার অবস্থান, ভূ-প্রকৃতি, প্রাচীন ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি পর্বে শেরপুর জেলার ভূ-প্রকৃতির গঠন ও অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনায় এই অঞ্চলের সুদীর্ঘকালের নানা বিষয়াদী সন্নিবেশিত করা হয়েছে।

Shamol Bangla Ads

একইসাথে গ্রন্থটিতে শেরপুর জেলার নদনদী, পাহাড়, সমতল ভূমি, গুরুত্বপূর্ণ জায়গার নামকরণ, মুক্তিযুদ্ধের ইতিহাস, ইসলাম প্রচারের ইতিহাস, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মাবলম্বী ও তাদের ধর্মীয় ইতিহাস, পর্যটন, বিভিন্ন পেশার মানুষ, সাংস্কৃতিক অঙ্গন, পত্রপত্রিকা, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত ব্যবস্থার ইতিহাস, খেলাধূলা, হাটবাজার, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, শেরপুর জেলার সাহিত্য, কবি-সাহিত্যিক, প্রকাশিত সাহিত্য কর্ম, লোকসংস্কৃতি এবং একনজরে শেরপুর জেলা বিষয়ে আলোচনা করা হয়েছে।

গ্রন্থটি ঢাকাস্থ অমর একুশে বইমেলার পাপড়ি প্রকাশ এর স্টল নং ৭১৯, চট্টগ্রাম বইমেলার পাপড়ি প্রকাশ এর স্টল নং ১২৪, খুলনা বইমেলার পাপড়ি প্রকাশ এর স্টল নং ৩৩ ও দেশের বিভিন্ন অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।

Need Ads
error: কপি হবে না!