ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সাংবাদিক সোহাগ আর নেই

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক মানবজমিন এবং দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি এবং প্রেসক্লাব নালিতাবাড়ী’র দুইবারের নির্বাচিত সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ আর নেই। তিনি ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।

Shamol Bangla Ads

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নালিতাবাড়ীর গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে কিডনি বিকলসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যান তিনি। পরে বুধবার বাদ যোহর পৌরশহরের শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

এদিকে সাংবাদিক সোহাগের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!