ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে চিরকুট লিখে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ৩০, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

‘আমি চলে গেলাম আমাকে মাফ করে দিও, আমাকে ভুল বুঝ না’ এভাবে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আকাশী আক্তার সাথী (১৩) নামে মাদ্রাসাপড়ুয়া এক ছাত্রী। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব মাদারপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

সাথী পূর্ব মাদারপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে। সে লংগরপাড়া দাখিল মাদ্রাসায় সপ্তম শেণিতে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি আসে আকাশী আক্তার সাথী। ওইসময় কেউ বাড়িতে না থাকায় বসতঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাথী। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় লাশের পাশে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে  শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
error: কপি হবে না!