ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ইভার পাশে জেলা প্রশাসন

জুবাইদুল ইসলাম
জানুয়ারি ২৯, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

দরিদ্রতাকে জয় করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইভা। তবে ইভার ভর্তি ফি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা শহরের নওহাটা এলাকার দরিদ্র সিএনজিচালক মো. এমরান আলী। বিষয়টি জানতে পেয়ে ইসরাত জাহান ইভার পাশে দাঁড়িয়েছে শেরপুরের জেলা প্রশাসন।

Shamol Bangla Ads

২৯ জানুয়ারি বুধবার দুপুরে ইসরাত জাহান ইভার হাতে ভর্তি ফি বাবদ নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, এনডিসি জিএমএ মুনীব, ইভার বাবা সিএনজিচালক মো. এমরান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ইসরাত জাহান ইভা শহরের নওহাটা এলাকাস্থ উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেন। পরবর্তীতে শেরপুর সরকারি কলেজে ভর্তি হয়ে ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার এই কৃতিত্বে খুশি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরাও।

Shamol Bangla Ads

উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ বলেন, ইভা খুবই মেধাবী একজন শিক্ষার্থী। দরিদ্রতাও তার শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা হতে পারেনি। আমরা স্কুলে থাকাকালীন স্কুলের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। সে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।

Need Ads
error: কপি হবে না!