ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাসপাতালে জেলা কারাগারের কয়েদীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

শেরপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবীর (৪৬) নামে জেলা কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুমায়ুন শ্রীবরদী উপজেলার খাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

Shamol Bangla Ads

তাকে গত ২০ জানুয়ারি চেক প্রতারণার একটি মামলায় সাজামূলে জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোছা. আসমা আক্তার।

কারাগার সূত্রে জানা যায়, কয়েদী হুমায়ুন কবীর গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে হঠাৎ বুকের বাম পার্শ্বে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান হুমায়ুন কবীর।
জেলা সদর হাসপাতালের আরএমও ডা. হুমায়ুন আহমেদ নূর বলেন, তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার প্রায় আধা ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার হার্ট এটাক হয়েছিল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোছা. আসমা আক্তার বলেন, মঙ্গলবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় হুমায়ুন কবীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!