ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পৌরসভা পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ২৮, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

গত ৫ আগস্ট শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে অগ্নিসংযোগ,ভাংচুর ও লুটপাটসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আমিনুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জানুয়ারি সোমবার রাত দশটার দিকে উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম উপজেলার কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে অগ্নিসংযোগ,লুটপাটসহ বিভিন্ন বেসরকারী স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় গেল বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।

মামলায় সাবেক পৌরমেয়রসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আসামি করা হয়। পরে ওই ঘটনায় গতকাল রাতে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, পৌরসভা কার্যালয়ে অগ্নিসংযোগসহ নাশকতার মামলায় আমিনুল ইসলামকে সোমবার রাতে গ্রেফতার করা হয়৷ পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!