‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান রহমান ভূঁঞা।
জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলা প্রশাসন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




