ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (মহিলা) শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী শেরপুর জেলা বিচার বিভাগের সার্বিক সহযোগিতায় শেরপুর শহরের অর্কিড বিনোদন কেন্দ্রে ওই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই শেরপুর বিচার বিভাগের পক্ষ থেকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মুশফীক আহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় অধ্যক্ষের সহধর্মিনী রওশন আরা পাপড়ীসহ কলেজের সহযোগী অধ্যাপক বেগম শরীফুন্নিসা বিনতে আব্দুল হাকীম, বেগম লুৎফুন্নেছা, ফাতেমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের অধ্যাপকগণ, তাদের পরিবারবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শেষ পর্বে মধ্যাহ্ন ভোজের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিলোপাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে র‌্যাফেল ড্র প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনব্যাপী শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।

Need Ads
error: কপি হবে না!