ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুরে ৯ হাজার সরকারি মাধ্যমিকের বইসহ আটক ১

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারী থেকে অবৈধভাবে ঢাকায় পাচারকালে শেরপুরে একটি ট্রাকে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই আটক করেছে সদর থানা পুলিশ। ২২ জানুয়ারি বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই বইগুলোসহ ট্রাকটি আটক করে। ওইসময় মাইদুল ইসলাম (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই গোপনে ঢাকায় পাচার করা হচ্ছে-রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসএসআইয়ের এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ওইসময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ট্রাকের চালক চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে সজল মিয়া (২২) বলেন, কুড়িগ্রামের রৌমারী বাজারস্থ সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তার। তবে তারা বইয়ের কোন চালান দিতে পারেনি। পরে ট্রাকটি নিয়ে মালিকের কথামতো শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি বিনামূল্যের বই পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অনুসন্ধান চলছে।

Need Ads
error: কপি হবে না!