ads

শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে চাঁদা আদায় ও শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ৩৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় ও শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর ময়মনসিংহের নিবন্ধনভুক্ত শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ০২০নং রেজিষ্ট্রেশনভুক্ত শ্রমিকরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

Shamol Bangla Ads

এতে ০২০নং রেজিষ্ট্রেশনভুক্ত শ্রমিক সংগঠনের সহ-সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ওই শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্যরা।

এসময় নালিতাবাড়ীতে অপর একটি ৩২৭৭ নং রেজিষ্ট্রেশনভুক্ত শ্রমিক ইউনিয়নের অবৈধ কার্যক্রম বন্ধ ঘোষণা ও ০২০ নং এর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানের উপর হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদ জানানো হয়।

Shamol Bangla Ads

লিখিত বক্তবে মোক্তার হোসেন বলেন, নালিতাবাড়ীতে ৩২৭৭ নং রেজিষ্ট্রেশনভুক্ত শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায়সহ অবৈধ সকল কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিতে গত ১৪ জানুয়ারি ইউএনও ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দারস্থ হওয়ার জের ধরে পৌরশহরের বাইপাস পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন ট্রাকস্ট্যান্ডে অবৈধ ৩২৭৭ নং শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ কতিপয় লোকজন ০২০নং সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের উপর হামলা করে। এতে ০২০ এর সভাপতি আব্দুল মান্নানকে গুরুতর আহত হয়ে বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধ ৩২৭৭ নং শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম বন্ধসহ আসামিদের গ্রেফতার ও ন্যায় বিচার প্রাপ্তির দাবি জানাই।

অভিযোগের বিষয়ে জানতে অপর ৩২৭৭ নং শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদণ্ড,… পরবর্তী সংবাদ শেরপুরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads