ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোন অপরাধপ্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নকশী ও তাওয়াকুচা এবং শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিওপিতে ওই সভার আয়োজন করা হয়।

সভায় নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন। সেইসাথে সীমান্তে কোন ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার পরামর্শও দেন।

Need Ads
error: কপি হবে না!