ads

রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টাস্কফোর্সের অভিযানে এক চালকলকে জরিমানা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১২, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে জেলা টাস্কফোর্স। ১২ জানুয়ারি রবিবার দুপুরে শহরের বটতলা এলাকায় চালের পাইকারি আড়ত ও নওহাটা এবং ঢাকলহাটি এলাকার কয়েকটি চালকলে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

অভিযানে মজুদদারির অভিযোগে শহরের নওহাটা এলাকার দুর্গা অটো রাইস মিল মালিক রঞ্জিত পোদ্দারকে মজুদদারির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে টাস্কফোর্স কমিটির সদস্য ক্যাব সম্পাদক হাকিম বাবুল, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মাহবুবুর রাহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অভিযান পরিচালনায় সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

Need Ads
error: কপি হবে না!