ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

শেরপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা জামায়াতে কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সদর উপজেলার lবাজিতখিলা মাদ্রাসা মিলনায়তনে ওই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

Shamol Bangla Ads

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা. আনোয়ার হোসাইন, সমাজসেবা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান, তরবিয়ত সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুন্নবী, আব্দুল হাকিম প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Need Ads
error: কপি হবে না!