ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ৩৮৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার। আরও বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি থেকে শেরপুর পৌর পার্ক মাঠে জেলার পাঁচটি উপজেলা ও শেরপুর পৌরসভা নিয়ে মোট ছয়টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে। উৎসবকে প্রাণবন্ত ও যুবকদের অংশ গ্রহণ নিশ্চিত করতে ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সভায় নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads